1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

আবার প্রেমে পড়েছেন ‘ঝিলিক’

  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১.৫৫ পিএম
  • ৯১ Time View

ভারতীয় জনপ্রিয় ‘মা’ ধারাবাহিকের ‘ঝিলিক’ চরিত্রটি রূপায়ন করেছিলেন অভিনেত্রী তিথি বসু। দর্শকের কাছে তিনি ঝিলিক হিসেবেই বেশি পরিচিত। অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন তিথি। তবে নিয়মিত ভ্লগিং করছেন। এর আগে প্রেমে পড়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু সেই প্রেম বেশিদিন টেকেনি। আবার নতুন প্রেমে মজেছেন তিথি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন এই খবর।

প্রেমিকের সঙ্গে আদুরে ছবি পোস্ট করেছেন তিথি। তবে ছবিতে প্রেমিকের মুখটি স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন তিনি। তার কারণ হলো, যদি কেউ নজর দেয়!

ভারতীয় গণমাধ্যমকে তিথি বলেন, ‘‘আমি নজর লাগাতে খুব বিশ্বাসী। তাই এখনই দুই জনের ছবি পোস্ট করতে চাই না। কিন্তু দুইজনের ছবি পোস্ট করতেও ইচ্ছা করে, পোস্ট করলাম।’’

তিথি আরও জানিয়েছেন, ভ্লগিং করতে গিয়েই দেখা দুইজনের। তারপর মন দেওয়া-নেওয়া হয়েছে। তিথির নতুন প্রেমিকের নাম শুভজিৎ চক্রবর্তী। শুভজিৎ মিডিয়ার কেউ নন। সম্পূর্ণ অন্য পেশার মানুষ। আগে চাকরি করতেন এখন ব্যবসা শুরু করেছেন। 

তিথি-শুভজিৎ আপাতত প্রেমে থাকতে চান। বিয়ে নিয়ে কোনো পরিকল্পনার কথা জানাননি তিথি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com