1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

হারিয়ে যাওয়ার পথে একসময়ের জনপ্রিয় ডিভাইস আইপড

  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২, ৫.০৩ পিএম
  • ২৭৩ Time View

হারিয়ে যেতে চলেছে টেক দুনিয়ার গান-বাজনার জগতে বৈপ্লবিক পরিবর্তন আনা অ্যাপলের আইপড। সংগীতপ্রেমীদের কাছে একটি মনোমুগ্ধকর ডিভাইসের নাম হলো আইপড। তবে সম্প্রতি অ্যাপল জানিয়েছে, বাজারে তারা আর নতুন কোনো মডেলের আইপড আনবে না।

খবর বিবিসি।

গান শোনার জন্য একদম আলাদা একটি ডিভাইসের ধারণা নিয়ে ২০০১ সালে বাজারে প্রথম আইপড নিয়ে আসে অ্যাপল। অ্যাপলের আনা প্রথম আইপডে একবারে ১ হাজার গান রাখা যেত। কালের পরিক্রমায় ২১ বছরে বদলে গেছে অনেক কিছু। ১ হাজার গানের স্টোরেজ বেড়ে দাঁড়িয়েছে ৯০ মিলিয়নে।

তবে বাজারে অ্যাপলের টাচস্ক্রিন আইফোন এবং অন্যান্য স্মার্টফোন এতটাই সাড়া ফেলে দিয়েছে যে, গান শোনার জন্য আলাদা একটি ডিভাইসের প্রয়োজনীয়তা মানুষের চিন্তা থেকে বের হয়ে গেছে। আইপডের শেষ আপডেট এসেছে ২০১৯ সালে। এরপর থেকে অ্যাপলের পক্ষ থেকে আইপডের নতুন আর কোনো আপডেট আসেনি। বাজারে আসেনি নতুন কোনো মডেল।

একসময়ে আইপডের ন্যানো ও শাফল মডেল বাজারে বেশ সাড়া ফেলেছিল। তবে ২০০৭ সালে বাজারে আইপড টাচ আসার পর থেকে আর কোনো নতুন মডেল নিয়ে বাজারে আসেনি অ্যাপল। অ্যাপলের পক্ষে থেকে বলা হয়েছে, যত দিন মুজত আছে তত দিন বাজারে আইপড পাওয়া যাবে। তবে নতুন করে আর আইপড উৎপাদন করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আইপড সম্পর্কে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসিয়াক বলেন, ‘সংগীতের এক নতুন সংজ্ঞায়ন করেছে আইপড। নতুন নতুন গান খুঁজে বের করা, শোনা ও শেয়ার করায় আইপড ছিল একটা যুগান্তকারী মাধ্যম।’

এদিকে বাজার থেকে আইপড হারিয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে অনেক পুরনো ক্রেতাই স্মৃতিকাতর হয়ে পড়েছেন। একের পর এক টুইটে তারা জানাচ্ছেন কিভাবে এই ডিভাইসটি তাদের জীবনের একটি অভেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল।

দিমিত্র ক্রেভেঙ্কো তার করা একটি টুইটে বলেন, ‘বিদায় আইপড। এটি ছিল আমার প্রথম অ্যাপলের ডিভাইস। অনেক সুখস্মৃতি জড়িয়ে আছে এটির সঙ্গে। টাকা জমিয়ে আইপড কিনেছিলাম আমি। ছোটবেলার কথা মনে পড়ছে।’

২০০১ সালে অ্যাপল তার ভক্তদের জন্য চমকপ্রদ একটি ডিভাইস হিসেবে বাজারে নিয়ে আসে আইপড। বাজারে অ্যাপল কী নিয়ে আসছে এমন জল্পনা কল্পনার মধ্যে প্রতিষ্ঠানটি জানায়, ‘বাজারে যেটি আসছে সেটি ম্যাকবুক নয়!’

অ্যাপলের তৎকালীন প্রধান নির্বাহী স্টিভ জবস তার দীর্ঘ আলাপে বলেন, ‘আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সংগীত। আমাদের আশপাশে সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের সুরের মূর্ছনা। এখন থেকে সংগীত থাকবে আমাদের আরও কাছে। গান হবে আরও সহজলভ্য। এক পকেটে ধরবে ১ হাজার গান।’

বাজার কেন আইপডের চাহিদা তলানিতে এসে ঠেকল এ ব্যাপারে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বাজারে যেদিন প্রথম আইফোন আসল, মূলত সেদিন থেকেই নিজের জায়গা হারিয়ে ফেলল আইপড। যে কাজ একজন মোবাইলের মাধ্যমেই করতে পারবে, সেই একই কাজের জন্য কেবল শখের বসে আরেকটি ডিভাইস কেনা কিংবা বহন করা গ্রাহকদের কাছে অপ্রয়োজনীয় ঠেকেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com