1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

ইউটিউবে ফ্রি দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

  • আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১১.৪০ এএম
  • ৮৯ Time View

আবারও ফিরছে ‘কাবিলা-পাশা-হাবু-শিমুল’দের আড্ডার ঝলক। কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন এবার দেখা যাবে ইউটিউবে, সম্পূর্ণ বিনামূল্যে।

১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রচার হবে নতুন সিজনের পর্বগুলো। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট।

পরিচালনার পাশাপাশি এবার প্রযোজনায়ও আছেন অমি। তার প্রযোজনা সংস্থা বুম ফিল্মসের ইউটিউবেই দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। অমি বলেন, ‘ওটিটি মানের এই কনটেন্ট অনেকেই ইউটিউবে দেখতে চেয়েছেন। দর্শকদের কথা ভেবেই ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও জানান, শুধু প্রমোশনাল কনটেন্ট দিয়েই বুম ফিল্মস ইউটিউবে ছয় লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে বোঝা যায়, দর্শকের আগ্রহ কতটা প্রবল।

এর আগে গত মাসে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর প্রথম আট পর্ব মুক্তি পায় বঙ্গ অ্যাপে। অমি বলেন, ‘অ্যাপে রেকর্ড পরিমাণ ভিউ হয়েছে। এবার দ্বিতীয় দফায় মুক্তি পাচ্ছে ইউটিউবে। এরপর টিভিতেও যাবে। আমি চাই কাজটি সব প্ল্যাটফর্মে পৌঁছে যাক।’

টিভি দর্শকদের জন্য সুখবর হলো—১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এই ধারাবাহিক। ভোর ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় পুনঃপ্রচারও দেখানো হবে।

সিজন ৫-এ এবারও অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠুসহ পরিচিত মুখেরা।

একই গল্প, নতুন মোড়—‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ কতটা জমে, তা জানতে চোখ রাখতেই হবে ইউটিউব বা টিভির পর্দায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com