1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

শিল্পকলায় আজ ‘দ্রোহের রক্ত কদম’ নাটক

  • আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১১.৫৯ এএম
  • ১২২ Time View

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নানা কার্যক্রম হাতে নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে আজ শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ করা হবে।

নাট্য প্রযোজনাটি পরিবেশন করবে চট্টগ্রামের নাট্য সংগঠন ‘এথেরা: অব্যক্ত প্রতিধ্বনি’। নাট্য প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। নাটকটির ভাবনা ও নির্দেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ইরা আহমেদ।

শিল্পকলা একাডেমি সূত্র জানায়, ‘দ্রোহের রক্ত কদম’ কেবল একটি নাটক নয়, প্রযোজনাটি প্রচলিত সমাজ ব্যবস্থার একটি রূপ তুলে ধরবে। যেখানে রাষ্ট্র ও সমাজের অন্তর্নিহিত অসাম্য, বিশৃঙ্খলা, দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং মানুষের মধ্যেকার এক বিকৃত প্রতিযোগিতাকে তুলে ধরা হয়েছে।

এখানে সংলাপের চেয়ে বেশী বলিষ্ঠ এক মাধ্যম শরীরের ভাষা। এখানে সংলাপ নয়, দেহ কথা বলে। প্রতিটি ভঙ্গিমা, প্রতিটি নৈঃশব্দ্য একেকটি হাহাকার। রাষ্ট্রযন্ত্র যখন তার শক্তির বলয় দিয়ে জনগণের কণ্ঠরোধ করে, শাসকের দমননীতি যখন মানুষের স্বপ্ন, বাকস্বাধীনতা ও ন্যায্যতার পথ রুদ্ধ করে তখনই মানুষের ভেতরে পুঞ্জীভূত হতে থাকে ক্ষোভ। জেগে ওঠে এক অন্তর্লীনদ্রোহ। এ ছাড়া এ নাটকে মানুষের মধ্যেকার এক অন্তর্দ্বন্দ্ব ফুটিয়ে তুলা হয়েছে, যেখানে একজনকে বাধা দিয়ে নিজে উপরে উঠার অসুস্থ ব্যাধি এ সমাজে প্রথা হিসেবে প্রচলিত আছে।

‘দ্রোহের রক্ত কদম’ নাটকের সহকারী নির্দেশনায় রয়েছেন বিশ্বনাথ ভৌমিক। নাটকের আলোক পরিকল্পক হিসেবে রয়েছেন আসলাম উদ্দিন, মঞ্চ ও সংগীত পরিকল্পক হিসেবে রয়েছেন ইন্দ্র জিৎ শীল। কলাকুশলী হিসেবে রয়েছেন রাসিফ বিন ফাহিম, জেরিন আকতার নোশ্নি, সুমাইয়া তাবাসসুম, মো. মাহামুদুল ইসলাম বাঁধন, মো. মেহেদী হাসান মুন্না, পার্থ সেন, মো. শাহরিয়ার শাকিল, ফাইরুয সাদেক, তানজীলা আক্তার ও মো. মেহেদী হাসান সাদী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com