1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

শাওমি নিয়ে এলো ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন

  • আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ৪.১৬ পিএম
  • ১০৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ঈদ উল আযহাকে ঘিরে ১০ কোটি টাকা সমমূল্যের উপহারসহ ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন নিয়ে এলো গ্লোবাল টেক জায়ান্ট এবং বাংলাদেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। এই ক্যাম্পেইনের আওতায় শাওমি স্মার্টফোন কিনে নির্বাচিত যোগ্য ফ্যানরা পুরস্কার হিসেবে পেতে পারেন ৫ লক্ষ টাকা, মাল্টি ডোর রেফ্রিজারেটর অথবা এসিসহ চমৎকার সব উপহার। আকর্ষণীয় এ অফারটি আজ ৭ মে, ২০২৫ থেকে আরম্ভ হচ্ছে।

বিশেষ এ ক্যাম্পেইনটির আওতায় শাওমি রেডমি নোট ১৪ কিনে গ্রাহক উপহার হিসেবে পেতে পারেন রেডমি ইয়ারবাডস অথবা নিশ্চিত ৫০০ টাকা ক্যাশব্যাক। শাওমি রেডমি নোট ১৪ প্রো (৮ জিবি+২৫৬ জিবি) ভ্যারিয়েন্টের ফোন কিনে গ্রাহক পেতে পারেন রেডমি ইয়ারবাডস অথবা টিশার্ট। এছাড়াও শাওমি রেডমি ১৩ (৬জিবি+১২৮জিবি) ভ্যারিয়েন্টের স্মার্টফোন কিনলে গ্রাহকরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সেই সাথে শাওমি রেডমি ১৩ (৮জিবি+১২৮জিবি) এবং শাওমি রেডমি ১৪সি মডেলের যেকোনো ভ্যারিয়েন্টের স্মার্টফোন ঈদের এই ক্যাম্পেইন উপলক্ষ্যে পাওয়া যাবে ১০০০ টাকা মূল্যছাড়ে। উল্লিখিত মডেলগুলো ছাড়া যেকোনো শাওমি স্মার্টফোন কিনলেও গ্রাহক পেয়ে যাবেন রেডমি ইয়ারবাডস, টিশার্ট, মোবাইল ডেটা অফারসহ নিশ্চিত পুরস্কার।  

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনটি শাওমি ফ্যানদের অবিরাম ভালোবাসা ও সমর্থনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশের প্রয়াস উল্লেখ করে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “আসন্ন ঈদ উৎসবকে আরও রাঙিয়ে তুলতে গ্রাহকদের জন্য আমরা ১০ কোটি টাকা সমমূল্যের এই ঈদ ক্যাম্পেইন চালু করেছি। ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের মাধ্যমে শাওমি ফ্যানদের ঈদ আরও আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠবে বলেই আমাদের প্রত্যাশা।”  

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনে নিশ্চিত সব উপহার পেতে শাওমি ফোন কেনার সময় রিটেইল কোডটি জেনে নিতে হবে। এরপর EWM<space>IMEI No<space>Retail Code লিখে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস করে গ্রাহকের জিতে নেওয়া অফার সম্পর্কে জানা যাবে।  

আরও তথ্যের জন্য, গ্রাহকরা শাওমি হেল্পলাইনে +৮৮০৯৬১২-৯৪২৬৬৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com