1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে ইনফিনিক্স

  • আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ৩.৩৫ পিএম
  • ৯০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন গেম পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে। এই চুক্তির মাধ্যমে ইনফিনিক্স একমাত্র স্মার্টফোন কোম্পানি হবে, যারা বিশ্বব্যাপী পাবজির সঙ্গে যৌথভাবে কাজ করবে।

এই অংশীদারিত্বের অংশ হিসেবে ইনফিনিক্স তাদের নতুন জিটি সিরিজের উন্মোচনের ঘোষণা দিয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন এই গেমিং স্মার্টফোন সিরিজ পরবর্তী প্রজন্মের প্রতিযোগিতামূলক মোবাইল গেমারদের চাহিদা পূরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে।

মালয়েশিয়ায় আয়োজিত ‘জিটি সিরিজ চ্যাম্পিয়নশিপ ২০২৪’-এর মধ্য দিয়ে এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা হয়। সেখানে বিশ্বের শীর্ষ পাবজি মোবাইল গেমাররা গতি, নিখুঁত ও পারফরম্যান্সের দুর্দান্ত প্রদর্শনী উপস্থাপন করেন।

এই আন্তর্জাতিক উদ্যোগ বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশের মতো উদীয়মান বাজারে, যেখানে মোবাইল গেমিং—বিশেষ করে পাবজি মোবাইল—তরুণদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিনোদন, যোগাযোগ এবং আত্মপ্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত।

বাংলাদেশে তরুণদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লক্ষ্য করে কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে ইনফিনিক্স। কোম্পানির তরুণ-কেন্দ্রিক কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও এখনো নির্দিষ্ট কোনো কার্যক্রম ঘোষণা করা হয়নি, তবে পাবজি মোবাইলের সঙ্গে অংশীদারত্বের ধারাবাহিকতায় ভবিষ্যতে ক্যাম্পাসভিত্তিক আয়োজন এবং ডিজিটাল প্রচারণার মাধ্যমে গেমিং সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।

আসন্ন জিটি সিরিজ ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোন হিসেবে বাজারে আসবে। মোবাইল গেমিংয়ের জন্য পারফরম্যান্স, সাড়া দেওয়ার গতি এবং হার্ডওয়্যার অপটিমাইজেশনে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজটি। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এটি বাজারে আসবে।

এই অংশীদারিত্বকে ইনফিনিক্সের জন্য বৈশ্বিক মোবাইল গেমিং খাতে উপস্থিতি সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তরুণ ব্যবহারকারীদের মধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন গেমিং ডিভাইসের চাহিদা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে, এটি একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com