1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

লিটনের হাতেই টি-টোয়েন্টির নেতৃত্ব

  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫, ১১.০৩ এএম
  • ১২৬ Time View

বাতাসে উড়ছিল গুঞ্জন, লিটন দাসই হতে চলেছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক। নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে তৈরি করেছেন শূন্যতা। শান্ত দায়িত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল লিটনের নাম।

আজ রোববার (৪ মে) লিটনের হাতেই দেওয়া হয়েছে এই ফরম্যাটে স্থায়ী অধিনায়কের দায়িত্ব। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই তারকার হাতে থাকবে নেতৃত্বের ভার। এমনটিই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ছিলেন না শান্ত। নেতৃত্ব দেন লিটন। তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তাছাড়া, অনিয়মিত অধিনায়ক হিসেবে লিটন বেশ কয়েকবারই নেতৃত্বের ভার সামলেছিলেন।

চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াবে দুটি সিরিজ। টি-টোয়েন্টি ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ দুটিকে সামনে রেখে আজ ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক লিটনের সহকারী করা হয়েছে শেখ মেহেদিকে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না শান্ত। এবার ফিরেছেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটির পর আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নামেনি বাংলাদেশ।

সেই সিরিজের দলে থাকা ৫ ক্রিকেটার—তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ ও রিপন মণ্ডল নেই এবারের স্কোয়াডে। শান্তসহ দলে ঢুকেছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com