1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

আইএফআইসি ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৪.৪৬ পিএম
  • ১১৫ Time View

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মধ্যে পে-রোল ব্যাংকিং বিষয়ক একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) রাজধানীর রাজউক অ্যাভিনিউতে অবস্থিত বিডিবিএল ভবনের আইসিবি সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখার চিফ ম্যানেজার জনাব মো. নাজিমুল হক এবং আইসিবির জেনারেল ম্যানেজার জনাব মো. আনোয়ার শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় আইসিবির কর্মীগণ আইএফআইসি ব্যাংকের পে- রোল অ্যাকন্টের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ। তারা উভয়ে চার দশকের দীর্ঘস্থায়ী ব্যবসায়িক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং এই চুক্তিকে ব্যবসায়িক সম্প্রসারণ ও বিনিয়োগ সহযোগিতার একটি কৌশলগত অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ বিজনেস জনাব মো. রফিকুল ইসলাম, হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ; আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদাসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।


আইএফআইসি ব্যাংক পিএলসি:
১৯৭৬ সালে আইএফআইসি ব্যাংক পিএলসি বাংলাদেশ সরকারের ৩২.৭৫% শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের ৬৭.৭৫% শেয়ার নিয়ে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে গঠিত । ১৮৯ টি শাখা, ১২২৫ টি উপশাখা নিয়ে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি পাঁচ হাজারের অধিক নিজস্ব কর্মীদ্বারা কর্পোরেট, রিটেইল ও এসএমই সেগমেন্টে ব্যাংকিং সেবা নিশ্চিত করে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com