1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

কমিউনিটি ব্যাংকের উদ্যোগে ‘‘ম্যানেজারস মিট ও বিজনেস কনফারেন্স’’ অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৪.৩৩ পিএম
  • ১১০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে ‘‘ম্যানেজারস মিট ও বিজনেস কনফারেন্স’’ অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে কমিউনিটি ব্যাংকের ১৮টি শাখা ও ৫টি উপশাখার ব্যবস্থাপকেরা
সোমবার (২৮ এপ্রিল, ২০২৫) দিনব্যাপী প্রধান কার্যালয়ের এ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) জনাব কিমিয়া সাদাত।

অনুষ্ঠানে আগত ব্যবস্থাপকদের প্রাণবন্ত উপস্থিতিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব কিমিয়া সাদাত। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং আগামী দিনের শৃঙ্খলা, উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং গ্রাহকসেবার লক্ষ্য স্থির করে তা অর্জনের জন্য যার যার অবস্থান থেকে কাজ করার নিদের্শ দেন। আগত সহকর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতেও তাদের কাজের ধারবাহিকতা যেন অব্যাহত থাকে; সে ব্যাপারে নির্দেশনাও দেন জনাব কিমিয়া সাদাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মো: আবদুল কাইয়ুম খান; কোম্পানি সেক্রেটারি জনাব সাইফুল আলম, এফসিএস; ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) হেড জনাব মোহাম্মদ খাইরুল আলম, এফসিএ; চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব সামসুল হক সুফিয়ানী; হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস জনাব মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমানসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও অন্যান্য উর্ব্ধতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com