1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দ্রুত খাবার খেলে স্বাস্থ্যের ওপর যে ক্ষতিকর প্রভাব পড়ে

  • আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২.১৬ পিএম
  • ১৮৭ Time View

বিশেষজ্ঞরা বলেন, ধীরে স্থিরে খাবার গ্রহণ করা উচিত। অনেক সময় দেখা যায় ২০ থেকে ৩০ মিনিটের কম সময়ে কেউ কেউ খাবার গ্রহণ করা শেষ করেন, এতো দ্রুত খাবার গ্রহণ করা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এতে শরীর খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করতে পারে না। খাদ্য তালিকায় প্রচুর শাকসবজি-ফলমূল থাকা যেমন জরুরি, তেমনি চিবিয়ে-চিবিয়ে খাওয়াটাও স্বাস্থ্যের জন্য ভালো। দ্রুত খাবার গিলে খেলে অনেক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। 

এক. দ্রুত খাবার গ্রহণ করলে মস্তিষ্ক মানুষকে সঠিক সময়ে সতর্ক করতে পারে না। ফলে বেশি খাবার গ্রহণ করা হয় এবং শরীরে মেদ বেড়ে যায়। 

দুই. ক্লিভল্যান্ড ক্লিনিকের সেন্টার ফর বিহেভিয়রাল হেলথের বিশেষজ্ঞ লেসলি হেইনবার্গ- এর মতে, ‘পেট ভরে গেছে’ পাকস্থলী থেকে হরমোনের মাধ্যমে মস্তিষ্কে এই সংকেত পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় লাগে।’ সুতরাং ২০ মিনিটের কম সময়ে খাবার গ্রহণ করা উচিত নয়।

তিন. দ্রুত খাবার গ্রহণ করার ফলে অতিরিক্ত বাতাস গিলে ফেলতে পারে মানুষ। এতে পেট ফাঁপে যেতে পারে। হজমে সমস্যা হতে পারে। 

চার. কম চিবিয়ে খাওয়ার জন্য খাবারের টুকরোগুলো খাদ্যনালীতে আটকেও যেতে পারে।

উল্লেখ্য.গবেষণায় দেখা গেছে, যারা দ্রুত খাবার গ্রহণ করেন তাদের মুটিয়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। অন্যদিকে যারা ধীরে খাদ্য গ্রহণ করেন, তাদের এই ঝুকিঁ কম।

সূত্র: ইউএনবি অবলম্বনে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com