রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত

ফুলছড়িতে বিএনপি কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা ফুলছড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় অফিসে ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে নেতাকর্মীরা তারাবির নামাজ আদায় করতে গেলে একদল যুবক সেখানে হামলা চালায়। তারা কার্যালয়ের চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।

ফুলছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান শেখ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে।’

ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকাদ্দেস হোসেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা রাতেই মশাল মিছিল করেছেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS