1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বিএনপি সততা ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে : মঈন খান

  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯.১৭ পিএম
  • ৮৪ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি  সততা ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে।

আজ রোববার (৯ মার্চ) সন্ধ্যায় নরসিংদী লাল মিয়া কমিউনিটি সেন্টারে পাঁচদোনা, মেহেরপাড়া ও আমদিয়া ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, বিএনপি আইনের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সততা ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা কালো টাকা, অত্যাচার, নির্যাতন ও দুশাসনের রাজনীতিতে বিশ্বাস করি না।

মঈন খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিগত ১৭ বছর ধরে আন্দোলন করছে। আমরা চাই, আজকের যে অন্তর্বর্তী সরকার, তারা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ বাংলাদেশের ১৮ কোটি মানুষের সামনে উন্মুক্ত করুক। হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে, আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বসবার করতে চাই।

মঈন খান আরও বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। রাজনীতি কোনো পেশা নয়, কোনো ব্যবসা নয়। এই কথা আমাদের মনে রাখতে হবে। কেউ যদি মনে করে রাজনীতিকে পুঁজি করে তারা ধন-দৌলত ও সম্পদ আহরণ করবে—যেটা আওয়ামী লীগ সরকার করেছিল। তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। তাই সবাইকে আহ্বান ইসলাম থেকে শিক্ষা নিন।

পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়ার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন আমদিয়া  ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব, মেহেরপাড়া  ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি আব্দুর রশিদ, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনির হোসেন, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি লাল মিয়া মেম্বার আবু সিদ্দিক মিয়া ও মো. তারিক হোসেন রানা।

ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com