1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

এনসিপি পদ ছেড়ে আগের দলে ফিরলেন হানিফ

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১০.৩৪ পিএম
  • ৮৭ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন আবু হানিফ। পদত্যাগ করে তিনি তার আগের দল গণ অধিকার পরিষদে ফিরে এসেছেন। এ দলে তিনি উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) এনসিপির শীর্ষ নেতার কাছে পদত্যাগপত্র দিয়েছেন আবু হানিফ।

পদত্যাগের বিষয়ে হানিফ বলেন, ‘আমি এনসিপি থেকে পদত্যাগ করে গণ অধিকার পরিষদের স্বপদে ফিরে এসেছি।’

এদিকে আবু হানিফকে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান।

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফারুক বলেন, ‘গণ অধিকার পরিষদ যার হৃদয়ে, তারা কখনোই গণ অধিকার পরিষদ ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না।’

উল্লেখ্য, সম্প্রতি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক টকশোতে দাবি করেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার দল বিলুপ্ত করে এনসিপিতে যোগ দিতে চান।

যদিও তা সঠিক নয় বলে দাবি করেছেন নুর ও তার দলের নেতারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com