1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম

  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.০১ পিএম
  • ৮৬ Time View

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে ভারতপন্থি-পাকিস্তানপন্থি কোনো রাজনীতি করা চলবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, দেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করবো।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা সামনের কথা বলতে চাই। পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই।’

এসময় নাহিদ জুলাই গণঅভ্যুত্থানের ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’ স্লোগানটি তুলে ধরে বলেন, ‘বিকল্পের জায়গা থেকে এ নতুন দলের আত্মপ্রকাশ।’

বাংলাদেশকে বিভাজিত করা যাবে না মন্তব্য করে নাহিদ বলেন, আজ ঐতিহাসিক মুহূর্তে আমরা এখানে অবস্থান করছি। আমরা আমাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। আজকের এ মঞ্চে দাঁড়িয়ে কেবল সামনের কথা বলতে চাই। বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি।

তিনি বলেন, আমরা মনে করি বাংলাদেশে বিভাজনের রাজনীতি তৈরি করে রাষ্ট্রকে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সেই ষড়যন্ত্র শেষ হয়েছে। আমরা শপথ করতে চাই, বাংলাদেশকে বিভাজন করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থি-পাকিস্তানপন্থি কোনো রাজনীতি করা চলবে না। বাংলাদেশকে সামনে রেখে, দেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com