1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বৈষম্যহীন, গণমুখী ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই : মুগ্ধর বাবা

  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.১৮ পিএম
  • ৭০ Time View

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা। এককভাবে বা ছোট ছোট দল নিয়ে সেখানে যাচ্ছেন তারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশের তৈরি মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলের নাম। সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মীর মুগ্ধর বাবা।

শহীদ মীর মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সমাজে ন্যায়বিচার যেন প্রতিষ্ঠা হয় সেই আহ্বান জানাচ্ছি। বিশেষ করে সবাই যেন মানবিক হয়ে উঠে ও সবাই মিলেমিশে দেশের কাজ করে এবং একটি বৈষম্যহীন, গণমুখী ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র আমরা চাই।’ 

মুগ্ধর বাবা আরও বলেন, ‘তা যদি হয়, যারা শহীদ হয়েছে তাদের আশা পূরণ হবে। আ্ন্দোলনের সময় মুগ্ধ প্রথমে আহতদের হাসপাতালে চিকিৎসা সেবা দেয়। পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে মুগ্ধ শহীদ হয়েছে।’

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টাকে। আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদেরও। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন এনসিপির নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ প্রধান।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ ছাড়া ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে যমুনা থেকে বেরিয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। তবে পতিত আওয়ামী লীগের সরকারের শরিক ১৪ দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com