1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

নির্বাচনের রোডম্যাপ না দিলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন

  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৪৯ পিএম
  • ১০৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা। রমজানের মধ্যেই দয়া করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। আর না হলে আমরা রমজানের পরে আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামবো।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা শহরের পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে যথেষ্ট বির্তক করে ফেলেছেন। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি বাংলাদেশের জনগণ কোনোদিন মেনে নেবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের নৌকা স্থায়ীভাবে ডুবিয়ে দিয়ে গেছে। সেই নৌকা আর কোনোদিন বাংলাদেশে জাগ্রত হবে না। গত ১৫ বছর হাসিনা সরকার বাংলাদেশের মানুষের ওপর জুলুম-অন্যায়-অত্যাচার করেছে।

গণজমায়াতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় গ্রাম বিষয়ক সম্পাদক আনিছুজ্জমান খান বাবু, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টুটুল।

আরও উপস্তিত ছিলেন গাইবান্ধা জেলা সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ ও ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com