1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

এ বছরই নির্বাচন দিতে বাধ্য করা হবে : শামসুজ্জামান দুদু

  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.২৩ পিএম
  • ৬২ Time View

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ বছরই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে। এ বছরই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামুসজ্জামান দুদু প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, আমি ড. ইউনুসকে বলব, ভাই, আপনি ভালো লোক। একটা মর্যাদাশীল লোক। জ্ঞানী-গুণী মানুষ। দেশ-বিদেশে আপনার সুনাম আছে। এদের পাল্লায় পইড়েন না। বিএনপিকে রাস্তায় নামিয়েন না। একবার রাস্তায় নেমে ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করেছি। ফুলের মালা দিয়েই বিদায় দিতে চাই।

বিএনপির এই নেতা বলেন, এ বছরের মধ্যে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে। বিএনপির খেলা এখনও দেখেন নাই। কেবল কয়েকটা জনসভা শুরু করেছি। শেখ হাসিনা দেশে আসবে তাকে বরণ করব, বিচার হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। হাজার হাজার মানুষকে হত্যা করেছে। দেশের একটি ব্যাংকেও টাকা নেই। তার বাড়ির কাজের লোকও ৪০০ কোটি টাকার মালিক। বড় চোর শেখ হাসিনার পরিবার! তাদের বিচার করা হবেই। শেখ পরিবার চোরের পরিবার। তারেক রহমানের ১৭ বছরের চেষ্টা উদ্যোগ সংগ্রাম কম কথা নয়। তিনি তো প্রধানমন্ত্রী হবেন। এ বছরই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। সেই দিনের জন্য আজকেই সবাই হাততালি দেন। ধানের শীষ বাংলার গৌরবের প্রতীক, ধানের শীষ শহীদ জিয়ার শীষ, ধানের শীষ মাওলানা ভাসানীর শীষ, ধানের শীষ বেগম জিয়ার শীষ। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নওশাদ জমির, বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com