1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আজ আত্মপ্রকাশ হচ্ছে বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠন

  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৪৪ এএম
  • ৬৬ Time View

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলন থেলে নতুন একটি ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করবে নতুন এই ছাত্রসংগঠনটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই ছাত্রসংগঠন। এটি ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে ধারণ করে গঠিত হবে। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীসহ যারা একটি নির্দিষ্ট মতাদর্শ অনুসরণ করেন, বিশেষত জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয় ও দূরদর্শী রাজনীতি গড়ে তুলতে আগ্রহী, তারাই মূলত এই ছাত্রসংগঠনের উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও এটি লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন হবে না। নতুন যে রাজনৈতিক দল গঠনের কথা হচ্ছে তার সঙ্গে এই ছাত্রসংগঠনের কোনো সম্পর্ক থাকবে না।

আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন ছাত্রসংগঠনের সাংগঠনিক কাঠামো কেমন হবে তা জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার ইত্তেফাককে বলেন, আমরা যে নতুন ছাত্রসংগঠন নিয়ে আসছি তাতে প্রাথমিকভাবে আমরা আহ্বায়ক কমিটি গঠন করতে যাচ্ছি। এক্ষেত্রে সর্বোচ্চ পদের ক্রম হবে আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং সংগঠক। এক্ষেত্রে আহ্বায়কের সঙ্গে যুগ্ম আহ্বায়ক প্যানেল এবং সদস্যসচিবের সঙ্গে যুগ্ম সদস্যসচিব প্যানেল থাকবে।

নতুন ছাত্রসংগঠনের দেওয়া কর্মসূচি কেমন হতে পারে সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কর্মসূচি বেশির ভাগ ক্ষেত্রেই শিক্ষার্থীদের অধিকার আদায় এবং শিক্ষাঙ্গনে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার মতো বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। আমরা বলছি, স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট স্লোগানকে সামনে রেখে আমাদের কার্যক্রম পরিচালনা করব। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসের জন্য শিক্ষার্থীদের যত ধরনের দাবি থাকবে, আমরা তা আদায় করতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কর্মসূচি পরিচালনা করব। এর মধ্যে রাজনৈতিক শিক্ষা ও বিস্তার এবং ছাত্র নাগরিক সংহতির মতো বিষয়গুলো আমাদের কর্মসূচিতে প্রাধান্য পাবে।

নতুন এই সংগঠনের নেতৃত্বে কারা আসছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক সূত্র ইত্তেফাককে নিশ্চিত করেছে যে, নতুন ছাত্রসংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব হিসেবে থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা এই সংগঠনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com