1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা বিএনপির

  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১.০৮ পিএম
  • ৬৬ Time View

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়। তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পন করেন।

রিজভীর নেতৃত্বে শহীদ মিনারে আসেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মীর সরাফত আলী সপু, আমিনুল হক, ইশরাক হোসেন, মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়নসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সকাল সাড়ে ছয়টায় নিউ মার্কেটের কাছে বলাকা সিনেমা হলের সামনে থেকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বিশাল প্রভাতফেরি নিয়ে আজিমপুর কবরাস্থান পর্যন্ত যান। সেখানে ভাষা শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং সুরা ফাতেহা পাঠ করে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে বিএনপির প্রভাতফেরি। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com