1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

জামায়াতের সমর্থন ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না

  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.৫৪ এএম
  • ৮৬ Time View

জামায়াতের সমর্থন ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে  ফরিদপুর জেলা জামায়াত আয়োজনে শহরের কবি জসীমউদদীন হলে উপজেলা দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, আগামীতে জামায়াতে ইসলামীর সমর্থন ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না। ক্ষমতায় আসতে হলে জামায়াতে ইসলামীর সমর্থন লাগবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন, আগামী নির্বাচনের জন্য জনমত গঠনের বছর ২০২৫ সাল। নির্বাচনী কাজেই এই সময়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। আগামী নির্বাচনের আগে সারাদেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে জনগণের কাছে জামায়াতের কথা পৌঁছে দিতে হবে। এর জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। জনগণের মাঝে ইসলামী বিপ্লবের জাগরণ গড়ে তুলতে হবে।

ফরিদপুর আঞ্চলিক সহকারী মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত উপস্থিত ছিলেন- জামায়াতের আঞ্চলিক শাখার সদস্য সামসুল ইসলাম আল বরাটি, অধ্যাপক আব্দুত তাওয়াব, মো. আব্দুস সোবহান ও মো. আজমল হোসাইনসহ বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াতের উপজেলা দায়িত্বশীলরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com