1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

দ্রুত নির্বাচন না হলে অন্য শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারে : মির্জা ফখরুল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ৪.৩৭ পিএম
  • ৬১ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যদি দ্রুত নির্বাচন অনুষ্ঠিত না করা হয়, সময় ক্ষেপণ করা হয়, তবে অন্য শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে চায়। জনগণ তার চাহিদা থেকে বঞ্চিত হন।’

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ‘৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক স্বাধীনতার প্রতীক শহীদ আসদের ৫৬তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব। এ সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা রাজনীতিবিদরা বদলানোর চেষ্টা করি, সবসময় আমরা পেরে উঠি না। কারণ জিঘাংসালিপ্সু চক্র আছে, সেই চক্রটি সক্রিয় হয়ে বিপ্লবের ধারাটিকে বদলে নিয়ে যান।’

‘১৭ বছর ধরে যে বিষয়গুলো নিয়ে লড়াই সংগ্রাম করেছি, যারা লড়াই সংগ্রামে প্রাণ দিয়েছে, তাদের স্বপ্নগুলো যেন বাস্তবায়ন করতে পারি’ এমন প্রত্যাশার কথা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘ইদানিং বিভিন্ন কথা উঠছে বিভিন্নভাবে, কথাগুলো এমনভাবে তোলা হচ্ছে, যা থেকে নতুন নতুন তর্কের সৃষ্টি করা হচ্ছে। আমরা সোজা কথা বলতে যেটা বুঝি, তা হলো সাধারণ মানুষ পরিবর্তনের পরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চায়। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তারা তাদের অধিকার ফিরে চান। তারা কথা বলার অধিকার, ভোটের অধিকার চান, সুশৃঙ্খলভাবে বেঁচে থাকার অধিকার চান।’

‘আমি কিছু কথা বললে সমালোচনা তৈরি হয়’ এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি বলি, নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি? সেটা বলার চেষ্টা করেছি, কারণ আমরা ১৫ বছর ধরে ভোট দেওয়া থেকে বঞ্চিত। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার সুযোগ পাবে। নির্বাচন বিষয়টাকে যদি আবার বিতর্কিত করে তোলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এমন প্রেক্ষাপটে যদি দ্রুত নির্বাচন অনুষ্ঠিত না করা হয়, সময় ক্ষেপণ করা হয়, তবে অন্য শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে চায়। জনগণ তার চাহিদা থেকে বঞ্চিত হন।’

মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল অন্তর্বতী সরকার তাদের প্রত্যাশা পূরণ করবে। কিন্তু আমরা এমন কিছু দেখছি না, নিশ্চিত করতে পাচ্ছি না। তাদের প্রত্যাশা পূরণ হবে।’

‘নির্বাচন মানে শুধু একটা দলকে ক্ষমতায় বসানো নয়’ এমন মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘নির্বাচন হলো গণতান্ত্রিক ব্যবস্থাপূর্ণ একটা পথ তৈরি করা।’ তিনি আরও বলেন, ‘সব গুলো সংস্কার করে নির্বাচনে যেতে চায় সরকার। তাহলে আমরা কি আরও চার-পাঁচ বছর অপেক্ষা করব? এতে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা শহীদ আসাদের রক্ত বৃথা যেতে দিতে পারি না, শহীদ আবু সাঈদের রক্ত বৃথা যেতে দিতে পারি না। সব মিলিয়ে যারা প্রাণ দিয়েছেন আমাদের ভবিষ্যতের জন্য, স্বপ্নের জন্য। সেই স্বপ্নগুলো যেন একটা ঐক্য গড়ে তুলে পূরণ করতে পারি। সেই চেষ্টাই আমাদের করতে হবে।’

শহীদ আসাদ পরিষদের সভাপতি ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com