1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

নারী উদ্যোক্তাদের ঋণ আদায় বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ১১.৪৫ পিএম
  • ৭০ Time View

কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের জন্য গঠিত বিশেষ তহবিল থেকে ৫ শতাংশ সুদে দেওয়া ঋণ নিয়মিত আদায়ে উৎসাহিত করতে ১ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহক ও নিয়মিত ঋণ আদায় বা পরিশোধ করবে তাদের প্রত্যেককে এ প্রণোদনা দেওয়া হয়। নারী উদ্যোক্তাদের ঋণ-আদায় বাড়াতে চলতি বছরেও এ প্রণোদনা সুবিধা অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কোনো ঋণখেলাপি গ্রহীতা এই প্রণোদনা পাবেন না। তবে ঋণের নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করা হলে তার বিপরীতে প্রণোদনা দেওয়া যাবে। নারী উদ্যোক্তাদের কাছ থেকে ঋণ আদায় বাড়াতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহকদের উৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়, আগে জারি করা নির্দেশনা অনুযায়ী নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ বা মুনাফায় বিতরণ করা ঋণ বা বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে, যথাসময়ে সমন্বয় বা আদায় বা পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রাহক প্রত্যেককে ১ শতাংশ হারে প্রণোদনা সুবিধা প্রদান করা হয়।  এই সুবিধার মেয়াদ ছিল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এমন পরিস্থিতিতে পুনঃঅর্থায়ন স্কিম হতে বিতরণ করা ঋণ বা বিনিয়োগের বিপরীতে এই প্রণোদনা সুবিধা ২০২৫ সালে ১ জানুয়ারি থেকে  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com