1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

লিভারপুল কিনতে আগ্রহী ইলন মাস্ক

  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ১২.৩৬ পিএম
  • ৯০ Time View

টেসলা এবং স্পেস এক্সের সিইও ইলন মাস্ক। যেখানেই হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। সেই ইলন মাস্ক নাকি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনতে চান। এমন দাবি খোদ এই বিজনেস টাইকুনের বাবা ইরল মাস্কের। তবে বিশ্বের সেরা ধনীর ইচ্ছার প্রতি নাকি কোনো আগ্রহ নেই লিভারপুলের মালিকের। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।

লিভারপুলকে নিয়ে ইলন মাস্কের আগ্রহের খরব আসে তার পরিবারের তরফ থেকে। ইলনের পিতা নিজে জানান যে, তার ছেলে লিভারপুলের মালিকানা পেলে খুশি হবেন। তবে তিনি এটাও জানান, তার মানে এই নয় যে, ইলন মাস্ক লিভারপুল কিনছেনই। তিনি শুধু বলছেন যে, কিনতে পারলে খুশি হবেন। লিভারপুলের প্রতি তার ছেলের নজর আছে কি না এমন প্রশ্নের উত্তরে টাইমস রেডিওয় ইলনের পিতা বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। তার মানে এই নয় যে, ও লিভারপুল কিনে নিচ্ছে। তবে হ্যাঁ, কিনতে পারলে ভালো লাগবে। সবাই চাইবে কিনতে। আমিও কিনতে পারলে নিশ্চিত খুশি হতাম। এই নিয়ে কিছু বলব না। তাহলে ওরা দাম বাড়িয়ে দেবে।’ 

কিন্তু লিভারপুলই কেন? এমন প্রসঙ্গেরও জবাব মিলেছে ইলনের পিতার কথায়। মাস্ক পরিবারের সঙ্গে লিভারপুলের যে যোগসূত্র রয়েছে, সেটা জানা যায় পরক্ষণেই। সিনিয়র মাস্ক বলেন, ‘ওর (ইলনের) ঠাকুমা লিভারপুলে জন্মেছে। তাছাড়া আমাদের লিভারপুলে আত্মীয় রয়েছে। সুতরাং, লিভারপুলের সঙ্গে আমরা জড়িয়ে রয়েছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com