1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

প্রথম জয়ের দেখা পেলো চিটাগং

  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৫.৩৮ পিএম
  • ৮২ Time View

ব্যাট হাতে তুলোধুনো করার পর বল হাতেও দুর্বার রাজশাহীকে নাস্তানাবুদ করেছে চিটাগং কিংস। তাতে ১০৫ রানের বড় ব্যবধানে তাসকিনদের হারিয়ে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেলো চিটাগং।

মিরপুরে শুক্রবার (৩ জানুয়ারি) ২২০ রান তাড়া করতে নেমে ১৭.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১১৪ রানে থেমেছে রাজশাহী। চিটাগংয়ের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি ও আলিস আল ইসলাম। ২টি করে ‍উইকেট ভাগ করে নিয়েছেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম।

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাজশাহী। ৫ বলে ৮ রান করে প্রথম ওভারেই শরিফুল ইসলামের শিকার হন সাব্বির হোসেন। ৯ বলে ৮ রান করে দলীয় ৪১ রানে আউট হন অধিনায়ক এনামুল হক বিজয়। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে বিদায় নেন একপ্রান্ত আগলে ঝড় তোলা মোহাম্মদ হারিসও। ১৫ বলে ৩ ছক্কা ও ২ চারের মারে ৩২ রানে থামেন তিনি।

চতুর্থ উইকেটে হাল ধরার চেষ্টা করেছিলেন আকবর আলী ও ইয়াসির আলী। তবে তাদের সুযোগ দেননি চিটাগংয়ের বোলাররা। ১২ বলে ১৮ রান করে আকবর আর ১৫ বলে ১৬ রান করে ইয়াসির আউট হন। দলীয় ৯৬ রানে রায়ান বার্লও আউট হলে হার একপ্রকার নিশ্চিত হয়ে যায় রাজশাহীর। ৯ বলে ১০ রান করে আউট হন আগের ম্যাচে ঝোড়ো ফিফটি হাঁকানো জিম্বাবুয়ের এ ব্যাটার। তার বিদায়ের দলের খাতায় আর ১৮ রান যোগ হতে অলআউট হয় রাজশাহী। তাতে ১০৫ রানের বড় জয় পায় চিটাগং। বিপিএলের ইতিহাসে এটি সমন্বিতভাবে দ্বিতীয় সর্বোচ্চ বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com