1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

বিয়ে করলেন প্রিয়ন্তী উর্বী

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ২.২১ পিএম
  • ৮৫ Time View

শুক্রবার (২৭ ডিসেম্বর) জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। এদিন বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ। বর্তমানে দেশের একটি জাতীয় দৈনিকের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন তিনি।

গুলশান আজাদ মসজিদে অভিনেত্রীর বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়। ফেসবুক স্ট্যাটাসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ন্তী-সালমান দুজনেই। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে জানান, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব। চলতি বছরে জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি উদযাপনে কক্সবাজার গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে বিয়ের প্রস্তাব দেন সালমান। প্রস্তাবে সাড়া না দিয়ে পারেননি এই অভিনেত্রী। এরপর সবকিছুই পারিবারিকভাবে এগিয়েছে। শুধু অপেক্ষাটা ছিল বিয়ের। সেটাই বছর শেষ হওয়ার আগেই সম্পন্ন হল।

প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক সম্পন্ন করেন। এর পর ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন।

২০১৯ সালে একটি তেলের বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। মাত্র তিন বছরের ক্যারিয়ারে অনেকগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন একাধিক নাটক ও ওয়েব সিরিজে। বর্তমানে নিয়মিত নাটক ও সিরিজে অভিনয় করছেন। সাবলীল অভিনয়ে এখন তিনি পর্দার প্রিয় মুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com