1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

দেশের সিনেমা হলে ‘সোনিক দ্য হেজহগ ৩

  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ২.২২ পিএম
  • ৬২ Time View

সেগার জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিকে ভিত্তি করে নির্মিত সিনেমা ‘সোনিক দ্য হেজহগ ৩’। এটি সোনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তি এবং ‘সোনিক দ্য হেজহগ ২’-এর সিক্যুয়েল। 

প্রথম সিনেমার সফলতার পর সিক্যুয়েল হিসেবে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়। এর ভিজ্যুয়াল ইফেক্টস এবং সোনিকের চরিত্রায়ন প্রশংসিত হয়। প্রথম দু’টি ছবির সাফল্যের পথ ধরে এবার আসছে তৃতীয় ছবি। 

এবারের ছবিটিও পরিচালনা করেছেন আগের দু’টি ছবির পরিচালক জেফ ফাউলার। সোনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ। এ ছাড়া নকলস দ্য ইচিডনার চরিত্রে ইদ্রিস আলবা, টেইলসের কণ্ঠে কলিন ও’শফনেসি এবং ডক্টর রোবটনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জিম ক্যারি। 

পূর্ববর্তী দুই ছবির সাফল্যের পথ ধরে এই ছবিটিও আশা জাগিয়েছে দর্শকদের মাঝে। সম্প্রতি আন্তর্জাতিকভাবে মুক্তিপ্রাপ্ত ছবিটি ২৭ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, আজ ২৭ ডিসেম্বর থেকে স্টার সিনেপ্লেক্সের ঢাকা-চট্টগ্রামের সব ক’টি শাখায় চলবে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com