1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনী প্রতিস্থাপন

  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৬.১০ পিএম
  • ৮৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত কিডনী প্রতিস্থাপন সেবা কার্যক্রম। আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ইং তারিখ সকালে কিডনী প্রতিস্থাপনে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। এর আগে সুপার স্পেশালইজড হাসপাতালে সর্বশেষ ৩১তম কিডনী ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছিল চলতি বছরের ২৮ জুলাই। আজকের এই কিডনী প্রতিস্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএমএমইউর সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সুপার স্পেশালাইজড হাসপাতালের নব নিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক  ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রমের প্রধান ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, রেনাল ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. তৌহিদ মোঃ সাইফুল ইসলাম দিপু, অতিরিক্ত পরিচালক ডা. মোঃ শহিদুল হাসান, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব ডা. মোঃ রহুল কুদ্দুস বিপ্লব, সহকারী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সুপার স্পেশালইজড হাসপাতালে আজকের ৩২তম কিডনী ট্রান্সপ্ল্যন্টের দাতা হলেন নোয়াখালী জেলার বাসিন্দা ৫০ বছরের কোহিনুর বেগম। কিডনী গ্রহীতা হলেন ঢাকা জেলার ৪৮ বছর বয়স্ক সাহারা বেগম। কোহিনুর বেগম হলেন সাহারা বেগমের ফুফু। সকাল ৮টায় শুরু হওয়া এই প্রতিস্থাপন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় দুপুর ৩টায়।  বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনী প্রতিস্থাপনের সামগ্রিক ব্যয় ৩ লক্ষ টাকা। প্রতিবেশী দেশে গিয়ে এই কিডনী প্রতিস্থাপন করতে হলে ব্যয় হবে নূন্যতম ২৫ লক্ষ টাকা।

এসময় বিএসএমএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেছেন, দেশেই বিশেষ করে বিএসএমএমইউতে স্বল্প ব্যয়ে কিডনী প্রতিস্থাপনের উন্নত সেবার সুযোগ সুবিধা রয়েছে, অতিরিক্ত অর্থ ব্যয় করে কিডনী প্রতিস্থাপনের জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন নাই।

কিডনী দাতার সার্জিক্যাল টিমে ছিলেন অধ্যাপক ডা. তৌহিদ মোঃ সাইফুল ইসলাম দিপু, সহকারী অধ্যাপক ডা. মোঃ ওয়াহিদুজ্জামান, সহকারী অধ্যাপক ডা. আকতার কামাল পারভজ, ডা. মোঃ সুলতান উদ্দিন। কিডনী গ্রহীতার সার্জিক্যাল টিমের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, সহকারী অধ্যাপক ডা, মোঃ রফিকুল ইসলাম, ডা. মাহবুবুল ইসলাম খন্দকার, ডা. শেখ ইমরান মোহাম্মদ, ডা. মাশরুরা রহমান বর্ষা। পারফিউশন টিমে ছিলেন ডা. মামুন উর রশিদ আল মামুন, ডা. মোঃ আশরাফুর রহমান।

সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com