1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (ঢাকা) অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ২.৫৯ পিএম
  • ৭৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (ঢাকা) অনুষ্ঠিত হয়েছে গত শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ঢাকার বাংলামোটরের এঙ্কর টাওয়ারে। দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সম্মেলনে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন সহ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সৈয়দ রইস উদ্দিন, শেখ আকতার উদ্দিন আহমেদ ও ইমরান আহমেদ, ঢাকা উত্তর ও দক্ষিণের আঞ্চলিক ব্যবস্থাপকদ্বয় এবং ঢাকা উত্তর, দক্ষিণ ও কর্পোরেট শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ এবং উপশাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ন্যাশনাল ব্যাংক দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গার্মেন্টস, কৃষি, এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ব্যাংকটি দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। তিনি শাখা ব্যবস্থাপকদের প্রতি শ্রেণীকৃত ঋণ আদায়, নতুন আমানত সংগ্রহ, এবং গ্রাহক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপের আহ্বান জানান। পাশাপাশি গ্রাহকদের কাছে নতুন ও আকর্ষণীয় ডিপোজিট পণ্য পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের উদ্যমী হওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেন, গ্রাহক আস্থা অর্জনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। কারণ গ্রাহকের আস্থা এবং সন্তুষ্টি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com