1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম আজ ডিএসইতে ৯৪০ কোটি টাকা লেনদেন সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ হবিগঞ্জ কারাগারে বন্দিদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের তাগিদ জেলা প্রশাসকের উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার

প্রিমিয়ার ব্যাংকের বনানী এসএমই সার্ভিস সেন্টার এখন নতুন ঠিকানায়

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪.৪৭ পিএম
  • ৫৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর, ২০২৪) দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির বনানী এসএমই সার্ভিস সেন্টার নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে। (দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি., প্লট নং ০২, ২য় ও ৩য় তলা, রোড নং ১১, ব্লক-এইচ, বনানী, ঢাকা)।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখার শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এইচবিএম শোয়েভ রহমান, প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এবং দিলকুশা শাখার প্রধান আবদুল কাইয়ুম চৌধুরী; উপব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান সার্কেল-২ শাখার প্রধান নিয়ামত উদ্দিন আহমেদ, এসইভিপি এবং মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ; ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন এবং বনানী এসএমই সার্ভিস সেন্টার প্রধান ইভিপি মোঃ মেছবাহুল আলম, মেসার্স সাজেদা এন্ড কো. এর স্বত্বাধিকারী ফারাজি মোঃ আরিফুল ইসলাম, বিএইচবি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়ুব হোসেইন আকন্দ, আলিয়া’স ফ্যাশন ওয়্যার এর স্বত্বাধিকারী লায়ন হোসনে আরা বিউটি সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য গণ্যমান্য অতিথিবর্গ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com