বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

পাবনায় বাস-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের

মোহাম্মদ আলী স্বপন
  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যান গাড়ীর সংঘর্ষে ভ্যানচালক শিপন (২২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন বাসযাত্রী। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কে পাবনা সদর উপজেলার জালালপুরে পাবনা ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক শিপন রাজাপুর এলাকার ওয়াজ আলীর ছেলে।

মাধপুর হাইওয়ে পুলিশ জানায়, হানিফ পরিবহণ নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় ইঞ্জিনচালিত ভ্যানগাড়ীর সংঘর্ষে ভ্যানচালক ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া বাসটি নিয়ন্ত্র হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে। এঘটনায় আরো ১০ বাসযাত্রী আহত হয়েছেন বলেও জানায় পুলিশ।

মাধপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও সদর থানা-পুলিশ আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করে পুলিশী হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ অভিযোগ দেয়নি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS