1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম আজ ডিএসইতে ৯৪০ কোটি টাকা লেনদেন সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ হবিগঞ্জ কারাগারে বন্দিদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের তাগিদ জেলা প্রশাসকের উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স সামিট ২০২৪-এ সম্মানজনক ‘এনাবলার অব এক্সিলেন্স’ পুরস্কার লাভ

  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ৫৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মাস্টারকার্ড, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) আয়োজিত ইবিএল ডিজিটাল এক্সিলেন্স সামিট ২০২৪-এ সম্মানজনক ‘এনাবলার অব এক্সিলেন্স’ পুরস্কার লাভ করেছে।

গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত এই সামিটে ডিজিটাল আর্থিক সমাধান এবং বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট খাতের উদ্ভাবনে অসামান্য অবদানের জন্য মাস্টারকার্ডকে এই সম্মান প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।

এছাড়া, ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রধান আহসান উল্লাহ চৌধুরী, এবং মাস্টারকার্ডের পক্ষ থেকে মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেন ও টেকনোলজি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট মহিবুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পার্টনার্স ইন প্রগ্রেস, এক্সিলেন্স ইন বিজনেস, এনাবলার্স অব এক্সিলেন্স—এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে শীর্ষস্থানীয় শিল্প নেতৃবৃন্দ, ইস্টার্ন ব্যাংক পিএলসির অংশীদার ও ব্যবসায়ীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com