শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেক রহমান: নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি! ‎ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবুর বড় জয় দুই শতাধিক আসনে বিএনপি, অর্ধশতাধিক আসনে জামায়াত এগিয়ে ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ২ হাজারের বেশি ভোটে ঢাকা-১১ এ নাহিদের জয় পঞ্চগড়-১ এ ধানের শীষের জয়, পিছিয়ে এনসিপির সারজিস বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান নেত্রকোনা-৪ আসনে বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর চট্টগ্রামে নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা: আনসার সদস্য নিহত, আহত বহু ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আখতারুজ্জামান বাচ্চু

বেক্সিমকো গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬ Time View

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কাদের চৌধুরী জানিয়েছেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কোম্পানিগুলোতে অর্ডার না থাকায় এবং কোম্পানির নামে ব্যাংকে পর্যাপ্ত ঋণখেলাপি থাকায় আর পরিচালনা করা সম্ভব না।

তিনি জানান, বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড এবং গার্মেন্টসের ১৬টি ইন্ডাস্ট্রিতে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বর্তমানে কারখানায় কোনো কাজ না থাকার কারণে ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক লে-অফ থাকবে। লে-অফ চলাকালীন সময়ে শ্রমিকদেরকে আইন অনুযায়ী মজুরি প্রদান করা হবে। লে-অফ থাকাকালীন শ্রমিকের স্বশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক রোববার (১৫ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান।

তিনি জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা , বাণিজ্য উপদেষ্টা , অর্থ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, শ্রম ও কর্মসংস্থান সচিব, বাণিজ্য সচিব, অর্থ সচিব, বেক্সিমকো লিমিটেডের রিসিভার, বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS