1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ফের স্বর্ণের ভরিপ্রতি দাম বাড়ল ১৮৭৮ টাকা

  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৯.৪০ পিএম
  • ৯৫ Time View

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। আগামীকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে বাজারে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ৮৭৮ টাকা বেশিতে বেচাকেনা হবে।

আজ বুধবার (১১ ডিসেম্বর) রাত ৮ টায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা আগামীকাল থেকে ভালো মান বা ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৪০ হাজার ২৭১ টাকায় বেচাকেনা হবে।

আজ বুধবার বাজুসের স্ট্যাডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে আজ বুধবার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকায় বেচাকেনা হয়, যা আগামীকাল থেকে এক লাখ ৪০ হাজার ২৭১ টাকা বেচাকেনা হবে। এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৩৩ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১৪ হাজার ৭৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯৪ হাজার ২৫৭ টাকায় বেচাকেনা হবে। যা আজ বুধবার ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৩২ হাজার ৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১৩ হাজার ২৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯২ হাজার ৯৩৯ টাকায় বেচাকেনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com