1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

এবি ব্যাংকের “এবি ডিরেক্ট” ব্যাংকিং অ্যাপ ও ৪ নতুন প্রোডাক্ট উদ্বোধন

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৮.৩৬ পিএম
  • ১০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ এবি ব্যাংক সম্প্রতি নতুন আঙ্গিকে “এবি ডিরেক্ট” ব্যাংকিং অ্যাপের উদ্বোধনসহ এবি ইলহাম, এবি আমানী, কোটিপতি ডিপোজিট স্কিম (কেডিএস) ও এবি স্বাচ্ছন্দ্য নামে চারটি নতুন প্রোডাক্ট গ্রাহকদের জন্য নিয়ে এসেছে।

এবি ডিরেক্ট ব্যাংকিং অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসে পেতে পারেন আধুনিক সকল ব্যাংকিং সুবিধা।

ইসলামী শরিয়াহভিত্তিক মুদারাবা ডিপোজিট একাউন্ট “এবি ইলহাম” দিচ্ছে ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বাংলাদেশি নাগরিককে আকর্ষণীয় মুনাফা লাভের সুযোগ।

ইসলামী শরিয়াহভিত্তিক একাউন্ট “এবি আমানী” নারী গ্রাহকদের জন্য বিশেষ একটি সঞ্চয়ী হিসাব যেখানে রয়েছে ইন্স্যুরেন্সসহ আরও বিশেষ কিছু সুবিধা।

মাসিক সঞ্চয়ের ভিত্তিতে যেকোনো আমানতকারীকে কোটিপতি হওয়ার সুযোগ তৈরি করে দিতে এসেছে এবি কোটিপতি ডিপোজিট স্কিম যা যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই একাউন্ট খুলতে পারবেন।

এবি স্বাচ্ছন্দ্য একটি চলতি হিসাব যেখানে গ্রাহকরা ইন্টারেস্ট পাবেন। এছাড়াও এই একাউন্টে রয়েছে চাকরিজীবীদের জন্য ওভারড্রাফট সুবিধা।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মিজানুর রহমান। আরো উপস্হিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ ফজলুর রহমান, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিয়াজুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com