1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Title :
সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ হবিগঞ্জ কারাগারে বন্দিদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের তাগিদ জেলা প্রশাসকের উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন

  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৪.৩৮ পিএম
  • ৫৪ Time View

আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে এবং সমাজের সর্বস্তরের মানুষের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ৫ম উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে উপশাখাটির উদ্বোধন করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উক্ত উপশাখাটি ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার অধীনে তাদের সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে উপশাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোঃ সাঈদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কে. এম. হারুনুর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেসার্স আজিজুল হক এগ্রো বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজ এর স্বত্বাাধিকারী মোঃ রায়হানুল কবীর (রাজু), মেসার্স আশাদুল স্টোরের স্বত্বাাধিকারী মোঃ আশাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মোতালেব মিয়া, ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক এস. এম. রাশেদুল করিম, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান এবং সরোজগঞ্জ উপশাখার ইনচার্জ ফারুক হোসাইন বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সিদ্দিকী, কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক এ. বি. এম. আহসানুল কবির, মেহেরপুর শাখার ব্যবস্থাপক মোঃ আরজুল্লাহসহ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরে গ্রাহক আস্থার নাম শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। আমরা আশা করছি শাহ্জালাল ইসলামী ব্যাংকের এই উপশাখার মাধ্যমে অত্র এলাকার সার্বিক ব্যবসা-বাণিজ্যের অধিকতর উন্নয়ন সাধিত হবে। এই ব্যাংকের প্রতি গ্রাহকদের সবসময় পূর্ণ আস্থা রয়েছে। তাই গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শাখা ও উপশাখা সম্প্রসারণ করে যাচ্ছে। আমরা আশা করছি আমাদের এই সেবার কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com