বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ” ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল

সাঁথিয়ায় হাটে পিতা-পুত্রকে পিটিয়ে ২ লাখ ৫০ হাজার  টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ Time View

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ (০৫ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার কাশিনাথপুর ছাগলহাটে।

পাবনার সাঁথিয়া উপজলার কাশিনাথপুর হাটে আলমাছ বাহিনী পিতা-পুত্রকে পিটিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, উপজেলার কাবারিকোলা উত্তরপাড়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে কাশিনাথপুর বেঙ্গলমিটে ছাগল সরবরাহকারী খোকন খান আজ বৃহস্পতিবার কাশিনাথপুর হাটে ছাগল কিনতে যান। দুপুর ২ টার দিকে কোরিয়াল গ্রামের খইমুদ্দিনের ছেলে কুখ্যাত আলমাছ হোসেনের লোকজন খোকনকে মারপিট করার চেষ্টা করে। এসময় হাট কমিটির লোকজন তাকে উদ্ধার করে তাদের হেফাজতে রাখেন।

খবর পেয়ে খোকনের পিতা আব্দুল মজিদ থানা পুলিশ নিয়ে ছেলের কাছে আসেন। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান খোকনকে নিয়ে আসার সময় আলমাছ বাহিনীর লোকজন খোকন ও আব্দুল মজিদকে কিলঘুষি, লাথি মেরে বিবস্ত্র করে দুই লাখ ৫০ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে হাট কমিটির লোকজনের সহযোগিতায় তাকে একটি সিএনজিতে করে ওখান থেকে পাঠিয়ে দেয়। আহতদেরকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভতি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মারপিটের খবর পেয়েছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS