1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

মিশর ও মমি নিয়ে যা বললেন মেহজাবীন

  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১১.১৪ এএম
  • ১৩৭ Time View

মমির দেশ মিশর ভ্রমণের অভিজ্ঞতা ভক্তদের জানালেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন অভিনেত্রী।

মেহজাবীন তার ভেরিফাইড ফেসবুকে ১৬টি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এসব ছবির ক্যাপশনে মেহজাবীন লেখেন,

আমার কায়রো সফর সত্যিই অবিস্মরণীয় ছিল। জাদুঘরটি অন্বেষণ করা এবং অবশেষে তা দেখা অধীর আগ্রহে প্রত্যাশা ছিল।

মেহজাবীন আরও লেখেন, কল্পনা করার কয়েক বছর পর অবশেষে মমি দেখতে পেয়েছি। যদিও দর্শকদের মমির ছবি তোলার অনুমতি দেয়া হয়নি, তবুও অভিজ্ঞতাটি আমার মনে প্রাণবন্ত এবং অমলিন রয়ে গেছে।

মিশর প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, এর বাইরে, আমি মিশরের অবিশ্বাস্য ইতিহাসের আরও অনেক কিছু আবিষ্কার করেছি। যার  সবই পরাবাস্তব মনে হয়- মিশর সত্যিই জাদুময়।

সম্প্রতি মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমার প্রিমিয়ার হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ। এ উৎসবে অংশ নিতে মিশর দেশটিতে ভ্রমণে যান মেহজাবীনসহ সিনেমার পুরো টিম।

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হওয়ার পর থেকে শোবিজ অঙ্গনের পরিচিত মুখ হয়ে উঠেছেন মেহজাবীন চৌধুরী। বর্তমানে নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, সিনেমা সব ক্ষেত্রেই নিয়মিত কাজ করছেন এ সেলিব্রেটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com