নিজস্ব প্রতিবেদকঃ মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা” গত ৩০ নভেম্বর ২০২৪ ইং রোজ শনিবার হোটেল স্টার পেসিফিক দরগা গেইট সিলেটে ট্রাস্ট ব্যাংক পিএলসি এর মানি লন্ডারিং ডিভিশন ও ট্রেনিং একাডেমি এর ব্যবস্থাপনায় দিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
ট্রাস্ট ব্যাংক পিএলসি এর মাননীয় ব্যাবস্থাপনা পরিচালক জনাব আহসান জামান চৌধুরী এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের মাননীয় পরিচালক (পরিদর্শন) জনাব মোহাম্মদ আবুল হাশেম। দিন ব্যাপিএ কর্মশালায় ট্রাস্ট ব্যাংক সিলেট অঞ্চলের সকল কর্মকর্তাবৃন্দ এবং প্রধান র্কাযালয়রে জ্যষ্ঠে র্কমর্কতাবৃন্দঅংশ গ্রহণ করেন।