1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

৫ হাজার কোটি টাকা ভ্যাট জমা

  • আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৮.০৩ এএম
  • ১০০ Time View

আন্তর্জাতিক তেল কোম্পানির উত্তোলন করা গ্যাস বিতরণের বকেয়া ভ্যাটের দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনকে (পেট্রোবাংলা) তাগাদা দিয়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিউ)। বকেয়া ভ্যাটের ৫ হাজার কোটি টাকা জমা প্রদানের ব্যবস্থা নেওয়ার জন্য পেট্রোবাংলার চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

পেট্রোবাংলা এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিউ) আওতাধীন। গত ২৪ নভেম্বর এলটিইউয়ের ভ্যাট বিভাগের কমিশনার অফিস থেকে এ বিষয়ে তাগিদপত্র দেওয়া হয়েছে।

পেট্রোবাংলাকে দেওয়া এলটিইউয়ের চিঠির সূত্রে জানা যায়, উত্তোলিত গ্যাস বিতরণের বিপরীতে পেট্রোবাংলার বিপরীতে বকেয়া ভ্যাট বাবদ ১৩ হাজার ২৭৮ কোটি টাকা দীর্ঘদিনেও পরিশোধ না হওয়ায় জটিলতা নিরসনে ও বকেয়া পরিশোধে এনবিআর ও পেট্রোবাংলার মধ্যে বেশ কয়েকবার সভা হয়। এরই ধারাবাহিকতায় উত্তোলিত গ্যাস বিতরণের বিপরীতে ২০০৯ সালের জুলাই থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত বকেয়া ভ্যাটের ১৩ হাজার ২৭৮ কোটি টাকা তিন অর্থবছরে পরিশোধে অর্থ বিভাগকে বিনা সুদে পেট্রোবাংলাকে ঋণ প্রদান করার সিদ্ধান্ত হয়। যেমন- ২০২৩-২৪ অর্থবছরে ৫ হাজার কোটি টাকা, ২০২৪-২৫ অর্থবছরে ৫ হাজার কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩ হাজার ২৭৮ কোটি টাকা ঋণ হিসাবে অর্থ বিভাগ পেট্রোবাংলাকে দেবে।

এরই মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে বকেয়া রাজস্ব পরিশোধের জন্য পেট্রোবাংলাকে ৫ হাজার কোটি টাকা জমা হয়েছে। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৫ হাজার কোটি টাকা জমা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রোবাংলার চেয়ারম্যানকে অনুরোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com