বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ আটক ১ ঢাকায় বিটুবি রোডশোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার করল শ্রীলঙ্কা ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপলস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ”

পাবনায় অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে ফায়ার সার্ভিসের গাড়িচালক নিহত

মোহাম্মদ আলী স্বপন
  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশীনাথপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক (৩৫) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী শেলাচাপড়ী গ্রামের সালাম মোল্লার ছেলে। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক ছিলেন। ২০২২ সালের ৩০ জানুয়ারি কাশিনাথপুরে যোগদান করেন তিনি।

আহত জব্বার আলীর (২৫) বাড়ি নীলফামারী জেলায়। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে বাবুর্চি হিসেবে কাজ করেন।

কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিডার মো. আহসান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে প্রায় চার বছর ধরে বাবুর্চির কাজ করেন আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত জব্বার আলী। পাশাপাশি তিনি কাশিনাথপুর বাজারের পাশে ব্ললু বার্ড ইম্পেরিয়াল স্কুলের পুরোনো একটি কক্ষ ভাড়া নিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলোর ব্যবসা করতেন। বাবুর্চি জব্বারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল গাড়িচালক আব্দুর রাজ্জাকের। রাতে মোটরসাইকেলে আব্দুর রাজ্জাককে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যান জব্বার। সেখানে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গাড়িচালক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আহত বাবুর্চি জব্বার আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মো. আহসান আলী আরও বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ঘটনাস্থলে তাঁরা দুজনই ছিলেন। রিফিল করার সময় অতিরিক্ত প্রেশারে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তার পরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান মঙ্গলবার রাতে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু আলামত জব্দ করা হয়েছে। ঘটনাস্থলটিকে ঘিরে রাখা হয়েছে। সিআইডি এসে প্রয়োজনীয় তদন্ত ও আলামত সংগ্রহ করবে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS