1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার দাবি

  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১.২৬ পিএম
  • ৯৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১ অক্টোবর ২০২৪ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা-২০২৪ জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদেরও আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন, তারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদ তার বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে। কিভাবে এই বিবরণী দিতে হবে, তার একটি ছকও ঠিক করে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় গত ২মাসেও এই সম্পদ বিবরণী জমা না দেওয়ায় জনগণের মধ্যে সন্দেহ বিরাজ করছে। কারণ বাংলাদেশের বেশির ভাগ রাজনীতিবিদ আমলারা দুর্নীতিতে আসক্ত হয়েছে গেছে। গত সরকারের এমপি মন্ত্রী আমলাদের দুর্নীতির যেভাবে শত শত কোটি টাকার খবর প্রকাশ হচ্ছে এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। জনগণ এখন রাজনীতিবিদ আমলা এবং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের উপর আর বিশ্বাস রাখতে পারছেন না।

সমতা পার্টি আশা করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ নীতিমালা-২০২৪ অনুসারে তাদের সম্পদের হিসাব জমা দিবেন। এবং নিজেদের স্বচ্ছতা জনগণের কাছে প্রমাণ করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com