1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

অ্যান্টেনা ডিজিটালাইজেশন হোয়াইট পেপার’ প্রকাশ করলো হুয়াওয়ে

  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৮.৫২ পিএম
  • ৯৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ: তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড ফোরাম ২০২৪ (এমবিবিএফ ২০২৪)-এ ‘অ্যান্টেনা ডিজিটালাইজেশন হোয়াইট পেপার’ প্রকাশ করেছে হুয়াওয়ে। এই হোয়াইট পেপারে অ্যান্টেনা ডিজিটালাইজেশনের নতুন ধারা ও উদ্ভাবনকে বিশ্লেষণ করার পাশাপাশি মোবাইল এআইয়ের যুগে মোবাইল নেটওয়ার্ক অ্যান্টেনা শিল্পের ভূমিকাকে তুলে ধরা হয়েছে।

ওয়্যারলেস নেটওয়ার্কসহ বিভিন্ন খাতের প্রযুক্তিগত রূপান্তরের চালিকাশক্তি হিসেবে কাজ করছে এআই। নেটওয়ার্ককে আরও বেশি বুদ্ধিবৃত্তিক করে তোলার জন্য ওয়্যারলেস নেটওয়ার্কের অবকাঠামোতে আরও বেশি উদ্ভাবন প্রয়োজন। অ্যান্টেনা ওয়্যারলেস নেটওয়ার্কের বিশেষ একটি অংশ এবং এর ডিজিটালাইজেশন আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


হোয়াইট পেপারটিতে উল্লেখ করা হয়েছে যে, নেটওয়ার্ক ইন্টেলিজেন্স ও অটোমেশনের জন্য অ্যান্টেনার রিমোট ম্যানেজমেন্ট (দূর নিয়ন্ত্রণ) ও মাল্টিডাইমেনশনাল অ্যাডজাস্টমেন্টের (বহুমাত্রিক সমন্বয়) প্রযুক্তিগত সক্ষমতা দরকার। রিমোট ম্যানেজমেন্টের জন্য এমন অ্যান্টেনার  প্রয়োজন যা নেটওয়ার্ক সিস্টেমে তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য প্রদান করতে পারে। এই তথ্যের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং প্যারামিটার, বিম শেপ ইত্যাদি। অপরদিকে, মাল্টিডাইমেনশনাল অ্যাডজাস্টমেন্টের অর্থ হলো সিগন্যাল রেডিয়েশন ডিরেকশন ও রেডিয়েশন বিম শেপের মতো অ্যান্টেনা প্যারামিটারগুলি দূর থেকে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণের সক্ষমতা।

১৫তম গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড ফোরাম ‘৫.৫জি লিডস মোবাইল এআই এরা’ প্রতিপাদ্য নিয়ে গত ৩০ থেকে ৩১ অক্টোবর, ২০২৪, অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজনে করে হুয়াওয়ের এবং এর সহযোগিতায় ছিলো হুয়াওয়ের সহযোগী প্রতিষ্ঠান জিসএমএ ও জিটিআই। অনুষ্ঠানে এই শিল্পের অংশীদাররা মোবাইল এআইয়ের যুগে ৫.৫জি-এর ব্যবসায়িক সাফল্যের উপায় এবং ৫জি-এর সাফল্যকে ৫.৫জি-এর অর্জনে ব্যবহারের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

আরও তথ্যের জন্য অ্যান্টেনা ডিজিটালাইজেশন হোয়াইট পেপার ডাউনলোড করুন। ডাউনলোড লিংক: https://www.huawei.com/en/huaweitech/industry-trends/antenna-digitalization-white-paper

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com