1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

পাবনায় ভূয়া কবিরাজকে ১ মাসের কারাদন্ড: ৫টি মাথার খুলিসহ সরঞ্জাম উদ্ধার

  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩.৪৬ পিএম
  • ১০৫ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় রেজাউল করিম (৪৫) নামক এক ভূয়া কবিরাজকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ (১ মাস) দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহারুল ইসলাম  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই কারাদণ্ড প্রদান করেন।

জানা গেছে,  পাবনা জেলা এনএসআই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ( ১৮ নভেম্বর)  সকালে আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর গ্রামের মৃত আবু বক্কার হোসেন এর ছেলে ভুয়া কবিরাজ রেজাউল করিম দীর্ঘদিন ধরে অসহায় মানুষকে ভুল বুঝিয়ে চিকিৎসা দিয়ে আসছে।

এদিন সকালে জেলা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া কবিরাজ রেজাউলকে হাতে নাতে ধরে ২০২৪ সালের ৬৩/২০২৪ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪১ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা. কামরুজ্জামান, জেলা এনএসআই পাবনা সহকারী পরিচালক সহ স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, রেজাউল করিম আজ থেকে চার/পাঁচ বছর যাবৎ বিভিন্ন এলাকার মানুষকে বলে আসছিলেন আমার কাছে হিন্দু জিন আছে, আমার মেয়ের কাছে মুসলমান জিন আছে, এসব জিন সৌদি আরবের মক্কা মদিনা, ভারতের কামরুপ কামাখ্যা থেকে আসে। স্বপ্নের মাধ্যমে জানান যে, প্যারালাইসিস, জিন ভুতের আছর ভর করে আছে, স্বামীর সংসার জোড়া লাগানো, ভাঙ্গা প্রেমে জোড়া লাগানো, মনের মানুষকে পাওয়ার ব্যবস্থা করে দেওয়া, যৌনমিলনে অক্ষম, বিবাহিত মেয়েদের বাচ্চা দানে অক্ষমদের বাচ্চা হওয়ানোর ব্যবস্থা করা সহ বিভিন্ন রোগের সুচিকিৎসা করার কথা বলে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধোকা দিয়ে আসছিলেন। তিনি চিকিৎসা বাবদ নগদ অর্থ, মুরগী, পাঠা ছাগল নিতেন।

ভুয়া প্রতারক কবিরাজ রেজাউল করিমের আস্তানা থেকে মালামাল গুলো হলো, ৫ টি মাথার খুলি, তজবি, হিন্দু ধর্মের বই, ত্রিসুল, একটি লোহার বড় চেন, শঙ্খ, সিঁদুর, স্বামীর সংসার জোড়া লাগানো একটি মেয়ের ছবি  সহ আরও বিভিন্ন গাছগাছালির ছাল উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com