1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে সাহিত্য ও সংস্কৃতির সংস্কার চাই

  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৮.৩৬ এএম
  • ৪৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শনিবার বিকেল ৩ টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হল (৩য় তলা) জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোট এর আয়োজনে ‘সাহিত্য ও সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে গণঅভ্যুত্থানের চেতনা’ শীর্ষক আলোচনা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন কবি সৈয়দ নাজমুল আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, সাবেক ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কাসেম হায়দার, বিশিষ্ট শিক্ষানুরাগি-শিল্পপতি, লেখক ও সংগঠক, জনাব মোহাম্মদ আবদুল মান্নান, খ্যাতনামা ব্যাংকার, ইতিহাসবিদ ও গবেষক, জনাব ফাতেমা তুজ  জোহরা, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা জনাব মিন্টু রহমান, সাধারণ সম্পাদক নজরুল একাডেমী, কবি ও অভিনেতা জনাব কাজী আসাদ, জনাব ড. হারুন অর রশিদ, পরিচালক বাংলা একাডেমি। অভিনেতা জনাব মাসুম শেখ,  অনলাইন একটিভিস্ট জনাব ড. ফয়জুল হক।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাট্যব্যক্তিত্ব নূর হোসেন রানা, শামিমা চৌধুরী, ডাঃ মআআ মুক্তাদীর, এডভোকেট শাহানারা স্বপ্না, লেখক গবেষক জনাব এমদাদুল হক চৌধুরী, জনাব রানা জামান, সভাপতি বাংলাদেশ লেখক সমিতি, কবি নূর আল ইসলাম, সহসভাপতি বাংলাদেশ লেখক সমিতি, সংগঠক আকবর মোহাম্মদ। কবিতা পাঠ করেন, কবি লিন্ডা আমিন, কবি ইয়াদী মাহমুদ, কবি মুহাম্মদ ইসমাঈল, কবি গিয়াস হায়দার, আলেয়া বেগম আলো, কবি মমিন রহমান। কবিতা পাঠ করেন কবি লিন্ডা আমিন, কবি মতিয়ারা চৌধুরী মিনু, কবি রবিউল মাশরাফী, কবি আমিন আল আসাদ, কবি খান কাওসার কবির, কবি জুলফিকার স্বপন, কবি আবদুস সালাম চৌধুরী, কবি ও সংগঠক মোহাম্মদ মোজাম্মেল হক, কবি সায়মা খাতুন রীভা, মুস্তাফিজ সুজন, ফারজানা রাখী, আফরিনা পারভীন, সৈয়দ সারোয়ার হোসেন, মঈন বিশ্বাস, নিথর মাহবুব, রিয়াদ মাহমুদ খানসহ আরও অনেকে।

 
প্রধান অতিথি অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী তার বক্তব্যে বলেন আমি যেটা করি সেটাই আমার সংস্কৃতি। যে জ্ঞান মানুষের উপকারে আসে না, সে জ্ঞান আমার দরকার নেই। আবুল কাশেম হায়দার বলেন মঙ্গল প্রদীপ, মঙ্গল শোভাযাত্রা আমাদের সংস্কৃতি নয়। মোহাম্মদ আবদুল মান্নান বলেন আমাদের দেশের সংস্কৃতির উপর রূপরেখা তৈরি করতে হবে। মিন্টু রহমান বলেন, আমার সোনার বাংলা নয় আমার সোনার বাংলাদেশ। আমাদের সংস্কৃতি হলো বাংলাদেশের সংস্কৃতি।


সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী তার সমাপনী বক্তব্যে জোর দাবি উত্থাপন করে বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে সাহিত্য ও সংস্কৃতির সংস্কার চাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com