1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশ

  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৭.৫৪ পিএম
  • ১১৯ Time View

লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রচুর সমর্থক রয়েছে বাংলাদেশে। তবে কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আলাদাভাবে চিনেছে ফুটবল বিশ্বকাপ। কারণ, আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা এতটাই অভিভূত ছিল যে বিশ্বকাপ জয়ের উৎসবে দেশটিতে উড়েছে বাংলাদেশের পতাকাও।

এ ছাড়াও বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সমর্থকদের ছবি ও ভিডিও পোস্ট করতেও দেখা গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। এবার লাল-সবুজের বাংলাদেশকে আরও একবার চমক দিয়েছে আর্জেন্টাইনরা।

শুক্রবার (১৬ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড এক্সে নতুন জার্সি নিয়ে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যেখানে দেখা যায় নতুন জার্সি পরে প্রকাশ্যে আসেন লিওনেল মেসি ও ডি পলরা।

আলবিসেলেস্তেদের নতুন জার্সিতে আকাশি নীল রং অনেকটাই হালকা হয়ে এসেছে। কাঁধের নীল রঙের স্ট্র্যাপ নেই। উজ্জ্বল হয়েছে সোনালি রঙে এএফএ ও অ্যাডিডাসের লোগো।

মূলত, ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে এএফএ’র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এ জার্সিটি তৈরি করা হয়েছে। সেখানে বাংলাদেশকেও রেখেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ভিডিওর ৪৮-৪৯তম সেকেন্ডে দেখা যায় দেওয়ালে ঝোলানো একটি টিভিতে বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার ভিডিও। যে ভিডিওতে রয়েছে বাংলাদেশের একটি স্থানে বড় স্ক্রিন বসিয়ে আর্জেন্টিনার গোল উদযাপন করছেন হাজার হাজার বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থক। যে ভিডিওটি কাতার বিশ্বকাপ চলাকালে ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে।

এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেই মাঠ মাতাবে মেসিরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com