শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতারাতি পেট্রোল ৪৩%, ডিজেল ৫৫% দাম বৃদ্ধি পাকিস্তানে দেশে হামের তীব্র প্রাদুর্ভাব, ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাবে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক, ক্লিনিকটি সিলগালা ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো মিডিয়া নেটওয়ার্কিং ও রোডশো ইউনূস সরকারের দায় শিক্ষার্থীরা এড়াতে পারে না : মোমিন মেহেদী মাধবপুরে মন্ত্রী আসবেন তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান অডিটে নিচ্ছে এনবিআর ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি

রোনালদোর জোড়া গোলে উড়ে গেলো পোল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭১ Time View

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল করার ম্যাচে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। আর এই জয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল।

নিজ দেশের শহর পোর্তোতে পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে পর্তুগালরা। কিন্তু ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াওদের ফিনিসিং ব্যর্থতায় প্রথমার্ধ থাকে গোল শূন্য। দ্বিতীয়ার্ধে শুরু হয় পর্গুগালের গোল উৎসব। নুনো মেন্ডিসের ক্রসে দারুন হেডারে দলকে প্রথম লিড এনে দেন রাফায়েল লিয়াও।

৭০ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে বল লাগায় পেনাল্টি পায় পর্তুগাল। সুযোগ কাজে লাগিয়ে ৭২ মিনিটে নিজের প্রথম আর দলের দ্বিতীয় গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৮০ মিনিটে গোলের দেখা পান ব্রুনো ফার্নান্দেস। দুরপাল্লার জোড়ালো শটে স্কার শিটে নাম তোলেন এই মিডফিল্ডার। তিন মিনিট পর পর্তুগালকে ৪-০তে এগিয়ে দেন পেদ্রো নেতো, গোলের জোগান দেন ক্রিশ্চিয়ানো। তবে ৮৭ মিনিটে রোনালদো নিজেই আবারো স্কোর শিটে নাম তোলেন।এবার ভিতিনিয়ার ক্রসে অনবদ্য বাইসাইকেল কিকে চলমান নেশন্স লিগে নিজের পঞ্চম গোলটি করেন সিআর সেভেন। যা ৩৯ বছর বয়সি এই ফুটবলারের জাতীয় দলের হয়ে রেকর্ড ১৩৫ তম গোল। আর পেশাদার ফুটবলে রোনালদোর গোল সংখ্যাটা দাড়ালো ৯১০ এ। ম্যাচের ৮৮ মিনিটে পোলিশরা এক গোল শোধ দিলেও ঠিকই ৫-১ গোলে বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গ্রুপ সেরা পর্তুগাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS