1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

তিন মাস পর ফের চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস

  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১০.১৩ এএম
  • ১৩১ Time View

টানা তিন মাস ১০ দিন বন্ধ থাকার ফের চালু হয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস। আজ শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৬টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি চলাচল শুরু করেছে। তবে ছুটির দিন থাকায় ট্রেনে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্টেশন দুটির কার্যক্রম ও সিরাজগঞ্জ-ঢাকার মধ্যে চলাচল করা একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়।

পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে স্টেশন দুটি মেরামতসহ ট্রেনটি চালুর দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদানসহ, সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে ট্রেনটি চালু করা হয়েছে। সেই সঙ্গে ২০ নভেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত শহীদ এম মনসুর আলী স্টেশনটিও চালু করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com