রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-৮ এ ভোট কারচুপির অভিযোগ, শপথ স্থগিত চেয়ে নাসীরুদ্দীনের আবেদন ন্যায় ও সত্যের পথে অটল থাকার ঘোষণা ডা. শফিকুর রহমানের মঙ্গলবার শপথ নেবে নতুন সংসদ ও মন্ত্রিসভা প্রায় ৩০ বছর পর সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সম্ভাবনাময় মন্ত্রী, ৩০০-নং আসনের জনাব সাচিং প্রু জেরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলম বিজয় হওয়ায় ভৈরবে মিষ্টি বিতরণ  হবিগঞ্জে সরিষা ক্ষেতে শিশুর মরদেহ রাজনৈতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত, দাঁড়িপাল্লা বিজয়ের পরেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মিষ্টিমুখ আগামীকাল জামায়াতের আমীর সফরে যাচ্ছেন কিশোরগঞ্জ

আর্জেন্টিনাকে হারিয়ে প্যারাগুয়ের চমক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৬০ Time View

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিদের জার্সি নিষিদ্ধ করেছিল প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। স্টেডিয়ামের অ্যাওয়ে গ্যালারি ব্যতীত অন্য কোথাও তাই আকাশি-সাদা জার্সি দেখা যায়নি। তবে মাঠ ও গ্যালারি ভর্তি ছিল নীল-লাল-সাদার স্বাগতিকদের জার্সির রঙে। হ্যাঁ, মেসিকে থামিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে প্যারাগুয়ে।

শুক্রবার (১৫ নভেম্বর) লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে গুস্তাভো আলফারোর দল। শুরুতে আর্জেন্টিনা এগিয়ে গেলেও সমতায় ফিরতে সময় লাগেনি স্বাগতিকদের। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়েও যায় প্যারাগুয়ে। ওই গোল আর শোধ করতে পারেনি মেসি-মার্টিনেজরা।

১১ মিনিটে লাউতারো মার্তিনেজের বাঁ পায়ের জাদুতে ম্যাচে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেটি ছিল মাত্র ৮ মিনিটের জন্য। আন্তোনিও সানাব্রিয়ার অনন্য সাধারণ বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। স্বাগতিকদের এই স্বস্তিকে আনন্দে পরিণত করেন ওমর আলদেরেতে। ৪৭ মিনিটে তার হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে।

লিওনেল মেসি পুরো সময় মাঠে থাকার পরও আর্জেন্টিনা আর পেরে ওঠেনি। অবশেষে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। ফলে বিশ্বকাপ বাছাইয়ে আরেকটি ম্যাচে হারের তিক্ত স্বাদ নিতে হলো তাদের। গত সেপ্টেম্বরে কলম্বিয়ার মাঠে থেকে পরাজয় নিয়ে ফিরেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই হারের পরও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই টেবিলে সবার শীর্ষে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া। তৃতীয়তে থাকা ব্রাজিলের সংগ্রহ ১১ ম্যাচে ১৭ পয়েন্ট। আর্জেন্টিনাকে হারিয়ে পাঁচে উঠে এসেছে প‍্যারাগুয়ে। এক ম‍্যাচ কম খেলা উরুগুয়ে সমান ১৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক‍্যে এগিয়ে আছে চারে।

পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS