1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ১৮.১৯ বিলিয়ন ডলার

  • আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১১.১৪ এএম
  • ১০৫ Time View

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চিতি (রিজার্ভ) কমে ২০ বিলিয়নে নিচে নেমে এসেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। 

মুখপাত্র হুসনে আরা শিখা জানান, গত দুই মাসে (সেপ্টেম্বর ও অক্টোবর) আকুর বিল পরিশোধ করা হয়েছে ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। আর এতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ দাঁড়ায় ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলারে। 

জানা যায়, গত তিন মাসে রেমিটেন্সে ৬ বিলিয়ন এবং রপ্তানিতে ১০ বিলিয়ন ডলার আয় হয়েছে। এ ছাড়া আমদানি এলসি খোলার চাপ কম থাকায় ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার মজুত হয়েছিল। নির্ধারিত সীমার চেয়ে বেশি ডলার থাকায়, তা কিনে নেয় বাংলাদেশ ব্যাংক। এতে রিজার্ভ বাড়ে। 

অন্যদিকে, বিদেশি ঋণ এলেও তা রিজার্ভে যুক্ত হয়। দুই মাস পর গত ৭ নভেম্বর রিজার্ভের পরিমাণ ২০ বিলিয়নে পৌঁছেছিল। আকুর দায় পরিশোধের পর তা ১৮ দশমিক ১৯ বিলিয়নের নিচে নেমেছে। তবে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ মূল্যায়নের প্রচলিত পদ্ধতি অনুসারে, আজ ১২ নভেম্বরে গ্রস রিজার্ভ নেমে এসেছে ২৪ দশমিক ১৯ বিলিয়ন ডলারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com