1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

চীনের বাজারে অত্যাধুনিক প্রযুক্তি পণ্য উন্মোচন করল শাওমি

  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৫.১৫ পিএম
  • ২৫৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রতিবারের মতো এবারও চীনে অত্যাধুনিক নতুন প্রযুক্তি পণ্য প্রদর্শনীর আয়োজন করলো শাওমি। এতে দেশটির প্রযুক্তিপ্রেমীদের বৃহৎ পরিসরে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তি পণ্য তুলে ধরা হয়। এরমধ্যে রয়েছে শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো, শাওমি ওয়াচ এস৪, শাওমি ম্যাস সিস্টেম বিই৩৬০০ প্রো, শাওমি স্মার্ট ডোর লোক এম৩০ সিরিজ এবং শাওমি টিভি প্রো মিনি এলইডি ২০২৫ সহ বেশকিছু অত্যাধুনিক ডিভাইস ও অন্যান্য উন্নত প্রযুক্তি পণ্যে ।


নতুন এসব পণ্যের মাধ্যমে শাওমি আবারও দৈনন্দিন জীবনযাপনে অধিকতর সুরক্ষার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো। অনুষ্ঠানে যেসকল গ্রাহকরা প্রাত্যহিক জীবনে স্বাস্থ্য সুরক্ষা প্রযুক্তি পণ্য পরিধানে স্টাইল ও কার্যকারিতা উভয় চান তাদের জন্য ১.৭৪ ইঞ্চি এমোলেড ডিসপ্লে ও ২১ দিন চলার সক্ষমতা সম্পন্ন ব্যাটারি সমৃদ্ধ শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো ও নানামুখী সুবিধা সম্বলিত শাওমি স্মার্ট ওয়াচ বিশেষভাবে তুলে ধরা হয়।


প্রদর্শনিত উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে শাওমি মেশ সিস্টেম বিই৩৬০০ প্রো, শাওমির রাউটার আপনার বাসা-বাড়িতে কোন সমস্যা ছাড়া শক্তিশালী ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করবে। শাওমি এম৩০ স্মার্ট ডোর লক আধুনিক স্মার্ট বাড়িগুলোর নিরাপত্তার জন্য এক অনন্য উপকরণ। যার মাধ্যমে আপনার বাসস্থান থাকবে আরও বেশি নিরাপদ। শাওমি সবশেষ আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ টিভি শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৫ সিরিজ উচ্চতর ভিজ্যুয়াল স্পষ্টতা এবং স্মার্ট কার্যকারিতাসহ বাড়ির বিনোদন আরও বাড়িয়ে দিবে।


উন্মোচিত অত্যাধুনিক পণ্যগুলো গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট, ব্যবহারবান্ধব, ফিটনেস টেকনোলজি, বিনোদন এবং যোগাযোগে সাহায্য করবে। এই অত্যাধুনিক প্রযুক্তি পণ্যগুলোতে শাওমি গ্রাহকরা আরও ভালো অভিজ্ঞতা পাবে। আগামী মাস থেকে চীনের গ্রাহকরা এই স্মার্ট পণ্যগুলো ব্যবহার করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com